রেডমি জানায়, ১ হাজার ৭৯৯ ইউয়ান দামের বেস ভেরিয়েন্টের এ ট্যাবলেটটিতে থাকবে প্রিমিয়াম ফিচারের সঙ্গে বাজেট বান্ধব দাম।
এছাড়া ট্যাবলেটটিতে থাকছে ১২ দশমিক ১ ইঞ্চির ২ পয়েন্ট ৫কে রেজোলিউশনের ডিসপ্লে। যাতে ব্যবহার করা হয়েছে ‘আই কমফোর্ট’ প্রযুক্তি। এটি ডিসপ্লের ব্লু লাইট ও ফ্লিকার কমিয়ে দেবে।
আরও পড়ুন:
রেডমি জানিয়েছে, ডিভাইসটি সিলভার, পার্পল এবং ডিপ গ্রে তিনটি রঙে বাজারে পাওয়া যাবে। এছাড়া এতে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন সেভেনএস জেনফোর ব্যবহার করা হয়েছে। যা প্রফেশনাল লেভেলের পারফরমেন্স দিবে বলে দাবি রেডমির। দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে বড় ১২ হাজার এমএএইচ ব্যাটারি।
ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর। এছাড়াও ডিভাইসটিতে কোয়াড স্পিকার, এক্সপ্যানডেবল স্টোরেজ ও হেডফোন জ্যাকও রয়েছে। ট্যাবলেটে অপারেটিং সিস্টেম থাকবে শাওমির হাইপার ওএস থ্রি, যা ব্যবহারকারীকে স্মুথ ও আধুনিক এক এক্সপেরিয়েন্স দেবে।
এছাড়া ট্যাবলেটটির বিশেষ সংস্করণে হ্যারি পটার এডিশন এবং ফাইভজি ই-সিম মডেলটি আগামী মার্চ মাসে চীনে বাজারে আসবে বলে জানিয়েছে রেডমি।

