ডারখোভিন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলা; তীব্র নিন্দা ইরানের

ইরানের ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
বিদেশে এখন
0

ইরানের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, একাধিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রটিতে আঘাত হেনেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরার এ তথ্য জানিয়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানায়, স্থানীয় সময় রাত ৩টা ৩৯ মিনিটের দিকে এই মার্কিন হামলা চালানো হয়।

উল্লেখ্য, ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ ২০২২ সালে শুরু হয়েছিল। এই হামলার ফলে কেন্দ্রটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এএম