চুক্তির শর্ত অনুযায়ী, আগামী কয়েক দশকের জন্য ভেনিজুয়েলার মোট জ্বালানি তেলের মজুতের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ পাবে যুক্তরাষ্ট্র। বেতানকুর্টের কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্সে (এনএবিইপি) ৩৫ শতাংশ শেয়ার নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অফিস অব স্ট্র্যাটেজিক ক্যাপিটাল। পাশাপাশি উৎপাদিত তেলের বড় একটি অংশ কেনাবেচার অগ্রাধিকার পাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন অভিযানে অপসারণের আগে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ ও গোয়েন্দা তৎপরতায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছিলেন বেতানকুর্ট। এর পরপরই চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার বিরুদ্ধে চলা ১০০ কোটি ডলারের বেশি অর্থপাচারের তদন্ত স্থগিত করেন মার্কিন প্রসিকিউটররা। একই সঙ্গে যুক্তরাজ্য থেকে তাকে হস্তান্তরের আবেদন ফিরিয়ে নেয় সুইজারল্যান্ড।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, বেতানকুর্টের বিরুদ্ধে থাকা আইনি অভিযোগগুলো প্রায় এক দশকের পুরোনো এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে তার কোনো আইনি বাধা নেই। ভেনিজুয়েলায় অবকাঠামো ও তেল উৎপাদনের সক্ষমতা থাকায় তাকেই এই চুক্তির জন্য সেরা অংশীদার মনে করছে ওয়াশিংটন।
মাদুরোর অপসারণের পর থেকে ট্রাম্প প্রশাসন ও ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন বেতানকুর্ট। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা ও সাবেক প্রসিকিউটরদের অনেকে কোটি কোটি ডলার আত্মসাতে অভিযুক্ত এই ব্যবসায়ীর সঙ্গে সরকারের এত বড় চুক্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন।



 production facilities-320x167.webp)

