এবার গণনার পালা। আগামী ৪ মে ভোট গণনা। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। ওই দিনই পরিষ্কার হয়ে যাবে কোন রাজ্যে কোন দল বা জোট সরকার গড়তে চলেছে।
কিন্তু তার আগে বিভিন্ন সংস্থার তরফে বুথফেরত সমীক্ষায় যে পূর্বাভাস এসেছে তাতে পশ্চিমবঙ্গে স্পষ্ট কোনো ইঙ্গিত মিলছে না। যদিও বিজেপিকে খানিকটা এগিয়ে রাখা হয়েছে। এ রাজ্যটিতে ২৯৪ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ১৪৮ আসন। ‘পি মার্ক’ এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস ১১৮ থেকে ১৩৮ আসন, বিজেপি ১৫০ থেকে ১৭৫ আসন, অন্যরা ২ থেকে ৬ আসনে জয় পেতে পারে।
আরও পড়ুন:
‘ম্যাট্রিজ’ এর সমীক্ষা অনুযায়ী তৃণমূল ১২৫ থেকে ১৪০ আসন, বিজেপি ১৪৬ থেকে ১৬১ আসন, অন্যরা ৬ থেকে ১০ আসনে জয় পেতে পারে।
‘চাণক্য’ এর সমীক্ষা অনুযায়ী তৃণমূল ১৩০ থেকে ১৪০ আসন, বিজেপি ১৫০ থেকে ১৬০ আসন, অন্যরা ৬ থেকে ১০ আসন পেতে পারে।
‘পোল অফ এক্সিট পোলস’এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী শাসক দল তৃণমূল পেতে পারে ১৪৪ আসন, বিজেপি পেতে পারে ১৪৩ আসন, কংগ্রেস ২ টি আসন পেতে পারে।
আরও পড়ুন:
কেরালায় মোট আসন ১৪০, সরকার গড়তে প্রয়োজন ৭১ আসন। ‘অ্যাক্সিস-মাই ইন্ডিয়া’এর বুথফেরত সমীক্ষায় কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউডিএফ) ৭৮-৯০ আসনে জয় পেতে পারে।
সিপিআইএম নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ‘লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এলডিএফ) ৪৯-৬২ আসনে জয় পেতে পারে। বিজেপি পেতে পারে ০-৩ আসন।
‘পি-মার্ক’ এর বুথফেরত সমীক্ষায় কেরালায় ৭১-৭৯ আসনে জয় পেতে পারে ইউডিএফ। ৬২-৬৯ আসনে জয় পেতে পারে এলডিএফ। ১-৪ আসন পেতে পারে বিজেপি।
‘ম্যাট্রিক্স’এর সমীক্ষা অনুযায়ী কেরালায় ৭০ থেকে ৭৫ আসনে জয় পেতে পারে ইউডিএফ। ৬৯ থেকে ৬৫ আসনে জয় পেতে পারে এলডিএফ। বিজেপি পেতে পারে ৩ থেকে ৫ আসন।
অন্যদিকে ‘পোল অফ এক্সিট পোলস’ এর সমীক্ষা অনুযায়ী ৭৭ আসনে জয় পেতে পারে ইউডিএফ, ৬০ আসনে জয় পেতে পারে এলডিএফ এবং ২ আসনে জয় পেতে পারে বিজেপি।
দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে মোট আসন ২৩৪। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনে জয়। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’ এর সমীক্ষা অনুযায়ী ‘দ্রাবিড়া মূনেত্রা কাঝাগাম’ (ডিএমকে) ৯২ থেকে ১১০ আসন, ‘অল ইন্ডিয়া দ্রাবিড়া মূনেত্রা কাঝাগাম’ (এআইএডিএমকে) ২২ থেকে ৩২ আসন, তামিলাগা ভেট্টরি কাঝাগাম (টিভিকে) ৯৮ থেকে ১২০ আসনে জয় পেতে পারে।
‘পি মার্ক’ এর সমীক্ষা অনুযায়ী ডিএমকে ১২৫ থেকে ১৪৬ আসন, এআইএডিএমকে ৬৫ থেকে ৮৫ আসন এবং টিভিকে ১৬ থেকে ২৬ আসন এবং অন্যরা ১ থেকে ৬ আসনে জয় পেতে পারে।
আরও পড়ুন:
‘ম্যাট্রিজ’ এর সমীক্ষা অনুযায়ী ডিএমকে ১২২ থেকে ১৩২ আসন, এআইএডিএমকে ৮৭ থেকে ১১০ আসন এবং টিভিকে ১০ থেকে ১২ আসন এবং অন্যরা ০ থেকে ৬ আসনে জয় পেতে পারে।
অন্যদিকে ‘পোল অফ এক্সিট পোলস’ এর সমীক্ষা অনুযায়ী ডিএমকে ১৩০ আসনে জয় পেতে পারে, এআইএডিএমকে ৬৫ আসন এবং টিভিকে ৩১ আসন এবং অন্যরা ৮ আসনে জয় পেতে পারে।
আসামে টানা তৃতীয়বারের জন্য সরকারে আশার ইঙ্গিত মিলেছে। এরাজ্যে ১২৬ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ৬৪।
‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’ এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি ৮৮ থেকে ১০০ আসনে জয় পেতে পারে। কংগ্রেস ২৪ থেকে ৩৬ আসন, অন্যরা ০ থেকে ৩ আসনে জয় পেতে পারে।
‘ম্যাট্রিজ’ এর সমীক্ষা অনুযায়ী বিজেপি ৮৫ থেকে ৯৫ আসন, কংগ্রেস ২৫ থেকে ৩২ আসন এবং অন্যরা ৬ থেকে ১২ আসনে জয় পেতে পারে।
অন্যদিকে ‘পোল অফ এক্সিট পোলস’ এর সমীক্ষা অনুযায়ী বিজেপি ৮৮ আসনে জয় পেতে পারে, কংগ্রেস ২৭ এবং অন্যরা ৬ আসনে জয় পেতে পারে।
কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরিতে মোট আসন ৩০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬ আসন।
‘এক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১৬ থেকে ২০ আসন, করে ৬ থেকে ৮ আসন এবং অন্যরা ৩ থেকে ৭ আসনে জয় পেতে পারে।
‘পিপল পালস’ এর সমীক্ষা অনুযায়ী এনডিএ ১৬ থেকে ১৯ আসন, কংগ্রেস ১০ থেকে ১২ টি, অন্যরা ১ থেকে ২ আসনে জয় পেতে পারে।
অন্যদিকে ‘পোল অফ এক্সিট পোলস’ এর সমীক্ষা অনুযায়ী এনডিএ ১৬ টি, কংগ্রেস ৯ টি, অন্যরা ৩ আসনে জয় পেতে পারে।





