ইসরাইলি দূতাবাসের সামনে নিজের শরীরেই আগুন দিলো এক বিক্ষোভকারী !

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

চলমান হামাস-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছেন বিভিন্ন দেশের প্রতিবাদকারীরা। এদিকে বিক্ষোভ করতে এসে নিজেই নিজের শরীরে আগুন ধরিয়ে দিলেন এক বিক্ষোভকারী।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা প্রদেশে ইসরাইলি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। নিজের শরীরে আগুন দেয়া ওই বিক্ষোভকারীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন। একে 'রাজনৈতিক বিক্ষোভের চরম প্রদর্শন' আখ্যা দিয়েছে পুলিশ।

দূতাবাসের বাইরে ঘটনাস্থল থেকে ওই বিক্ষোভকারীর ব্যবহৃত পেট্রোল ও একটি ফিলিস্তিনি পতাকা মিলেছে। অগ্নিদগ্ধ ব্যক্তির নাম-পরিচয়, বয়স, তিনি নারী নাকি পুরুষ- কিছুই জানা যায়নি। এ ঘটনায় বাধা দিতে যাওয়া এক পুলিশ সদস্যও সামান্য আহত হয়েছেন। হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম ও ইহুদিবিদ্বেষ, ঘটেছে বেশকিছু সহিংস ঘটনাও। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর- গেল অক্টোবরে ৬ বছরের এক মুসলিম শিশুকে হত্যা করে ইলিনয় অঙ্গরাজ্যের এক বাসিন্দা।

আরও পড়ুন: