অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি জেও-এসইও (ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি ঋণ) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: জেও-এসইও (ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি ঋণ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন:

এ পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর / এমবিএ/ বিবিএ ডিগ্রি থাকতে হবে। এছাড়াও এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শিতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরির ধরন ফুলটাইম। কর্মক্ষেত্র হবে অফিসে। নারী-পুরুষ উভয় এ পদের জন্য আবেদন করতে পারবেন। বয়সসীমার কোনো উল্লেখ নেই আবেদনের জন্য।

নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন প্যাকেজ পাবেন। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস