প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: অফিসার, ফুলফিলমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১টি
আরও পড়ুন:
এ পদে আবেদনের জন্য প্রার্থীর বিবিএ/বিএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরির ধরন ফুলটাইম। কর্মক্ষেত্র হবে অফিসে। নারী-পুরুষ উভয় এ পদের জন্য আবেদন করতে পারবেন। বয়সসীমার কোনো উল্লেখ নেই আবেদনের জন্য।
নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন প্যাকেজ পাবেন। পাশাপাশি সাপ্তাহিক ২টি ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, শিল্প-মানসম্মত বেতন প্যাকেজ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে), পিক অ্যান্ড ড্রপ সুবিধা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, ডে-কেয়ার পরিষেবা ইত্যাদি সুবিধা পাবেন প্রার্থীরা।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



