‘আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না’—রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
আইন ও আদালত
0

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না— হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

গত ২৬ এপ্রিল হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ মেয়র আইভিকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর আদেশ দেন।

আরও পড়ুন:

আইভী আগে থেকেই আদালত থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু জামিন পাওয়ার পর তাকে আবারও নতুন দু’টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এভাবে বারবার নতুন মামলায় তাকে জড়ানো কেন অবৈধ হবে না, আদালত তা জানতে চেয়েছেন।

আইভী হাইকোর্ট থেকে ১৩টি মামলায় জামিন পেয়েছেন। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এক বছর পার হলেও তার বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি।

এসএইচ