গরুর ভুঁড়ি ভুনা রান্নার সহজ ও পারফেক্ট রেসিপি: স্বাদ থাকবে মুখে লেগে

গরুর ভুঁড়ি রান্নার সহজ রেসিপি
জীবনযাপন
0

গরম ভাত, মুচমুচে পরোটা, কিংবা ভুনা খিচুড়ির সঙ্গে যদি থাকে এক বাটি গরুর ভুঁড়ি বা বট ভুনা (Traditional Beef Bhuri Bhuna Recipe), তবে আর কিছুই লাগে না। সঠিকভাবে পরিষ্কার করে পারফেক্ট মসলার কম্বিনেশনে রান্না করলে এর স্বাদ সত্যিই অতুলনীয় হয়ে ওঠে।

অনেকেই হয়তো জানেন না, পরিমিত পরিমাণে গরুর ভুঁড়ি খেলে শরীরে মেলে নানা পুষ্টিগুণ (Nutritional Benefits of Beef Tripe)। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং সেলেনিয়াম (Selenium)। যা হৃদরোগের ঝুঁকি কমাতে এবং আর্থ্রাইটিসের প্রতিরোধে দারুণ ভূমিকা রাখে। চলুন তবে জেনে নেওয়া যাক জিভে জল আনা ঐতিহ্যবাহী এই রেসিপিটি—

আরও পড়ুন:

রান্নার প্রয়োজনীয় উপকরণ (Ingredients required for Beef Tripe Cooking)

  • পরিষ্কার করা ভুঁড়ি (Cleaned Beef Tripe): ১.৫ কেজি (দেড় কেজি)।
  • রান্নার তেল (Cooking Oil): পৌনে ১ কাপ।
  • কুচানো পেঁয়াজ (Chopped Onion): ২ কাপ।
  • আদা ও রসুন বাটা (Ginger and Garlic Paste): ২ টেবিল চামচ।
  • হলুদ ও মরিচ গুঁড়ো (Turmeric and Chili Powder): ১ টেবিল চামচ করে।
  • ধনে ও জিরা গুঁড়ো (Coriander and Cumin Powder): ১ টেবিল চামচ করে।
  • গরম মসলা গুঁড়ো (Garlic/Hot Spice Powder): ১ চা চামচ।
  • কাঁচামরিচ বা শুকনো মরিচ (Green or Dry Chili): ৪-৫টি।
  • পানি (Water): ২ কাপ (প্রয়োজন অনুযায়ী)।
  • লবণ (Salt): স্বাদমতো।

আরও পড়ুন:

রান্নার সহজ ধাপ ও প্রস্তুত প্রণালী (Step-by-Step Cooking Process)

ধাপ ১: মসলা কষানো (Sauteing the Spices,)

প্রথমে ভুঁড়ি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে জল ঝরিয়ে নিন। এবার একটি রান্নার প্যানে তেল গরম করে মাঝারি আঁচে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে সামান্য নরম করে কষিয়ে নিন। পেঁয়াজ নরম হলে সামান্য পানি দিয়ে একে একে হলুদ, মরিচ, ধনে ও জিরা গুঁড়ো এবং স্বাদমতো লবণ মিশিয়ে নিন। হালকা আঁচে ঢাকনা দিয়ে মসলা থেকে তেল ওপরে ভেসে ওঠা পর্যন্ত কষাতে হবে।

ধাপ ২: ভুঁড়ি যোগ করা ও সেদ্ধ (Adding Tripe & Slow Cooking)

মসলা ভালোমতো কষানো হয়ে গেলে পরিষ্কার করে রাখা ভুঁড়ির টুকরোগুলো প্যানে দিয়ে দিন। মসলার সাথে ভুঁড়ি ৫-৬ মিনিট ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপর দুই কাপ পানি যোগ করে চুলার আঁচ মাঝারি করে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ভুঁড়ি যেন নিচে লেগে না যায়, সেজন্য কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে অবশ্যই নেড়ে দেবেন।

ধাপ ৩: ভুনা বা ভাজা ভাজা করা (Frying to Perfection)

পানি সম্পূর্ণ শুকিয়ে এলে ওপর থেকে টালা জিরা গুঁড়ো এবং সামান্য গরম মসলার গুঁড়ো ছড়িয়ে দিন।

গ্রেভি বা ঝোল রাখতে চাইলে: এই পর্যায়ে সামান্য গরম পানি (Hot Water) মিশিয়ে তীব্র আঁচে ৫ মিনিট অনবরত নাড়তে থাকুন।

কালো করে ভাজা ভাজা করতে চাইলে (Beef Bot Fry): চুলার আঁচ একদম কমিয়ে আরও ৭-৮ মিনিট ভাজুন। অনবরত নাড়তে নাড়তে যখন ভুঁড়ি তেলের ওপর চলে আসবে এবং কালচে রঙ (Deep Dark Color) ধারণ করবে, তখন নামিয়ে নিন।

তৈরি হয়ে গেল রেস্তোরাঁ স্টাইলের মুখরোচক গরুর ভুঁড়ি ভুনা! এবার রুটি বা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন:

একনজরে রেসিপির পুষ্টি ও রান্নার সমীকরণ (Quick Summary: Cooking Time & Ingredients)

প্রধান উপাদান (Main Ingredient) রান্নার সময় (Total Cooking Time) প্রধান পুষ্টি উপাদান (Key Nutrition) যার সাথে দারুণ জমে (Best Served With)
গরুর ভুঁড়ি / বট (১.৫ কেজি) ৪০ - ৫০ মিনিট আইরন, জিংক ও সেলেনিয়াম গরম ভাত, চালের রুটি, পরাটা ও খিচুড়ি


এসআর