যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদকে চেয়ারম্যান, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেনকে সদস্যসচিব, সিনিয়র সাংবাদিক মানস ঘোষকে কোষাধ্যক্ষ করে ১০ সদস্যের নতুন ট্রাস্টি বোর্ডের ঘোষণা দেন তিনি।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন বোর্ড টেলিভিশন সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি।
এর আগে ২৪ ফেব্রুয়ারি নতুন বোর্ড অনুমোদন করে বিদায়ী ট্রাস্টি বোর্ড। বিজেসি ৭ বছর ধরে সম্প্রচার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব রক্ষায় সাংবাদিকতার নীতি-নৈতিকতার দলিল প্রণয়ন এবং তার সদস্যদের কল্যাণে প্রশিক্ষণ, সভা-সেমিনার, স্বাস্থ্যবীমাসহ নানাভাবে উদ্যোগ নিয়ে কাজ করে আসছে।





