আজকের-খবর
শিক্ষা খাতের উন্নয়নে ৯৮.৮৫ মিলিয়ন ডলারের অনুদান নিশ্চিত হয়েছে: মাহদী আমিন

শিক্ষা খাতের উন্নয়নে ৯৮.৮৫ মিলিয়ন ডলারের অনুদান নিশ্চিত হয়েছে: মাহদী আমিন

আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে ৯৮.৮৫ মিলিয়ন ডলারের একটি বিশাল অনুদান নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেছেন, শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত সক্ষমতা বাড়াতে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে কারাগারে প্রেরণ

সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে কারাগারে প্রেরণ

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ই-ভ্যাট সেবা মিলবে না ২ ও ৩ জুলাই

ই-ভ্যাট সেবা মিলবে না ২ ও ৩ জুলাই

উন্নয়ন ও আপগ্রেডেশন কাজের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমের সব ধরনের সেবা আজ ও আগামীকাল (২ ও ৩ জুলাই) বন্ধ থাকবে। এনবিআরের ই-ভ্যাট ইউনিটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নারায়ণগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার; পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার; পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকা থেকে মোতালেব হোসেন নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, নির্যাতন ও শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৬৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

গাজায় প্রাণহানি ছাড়ালো ৭৩ হাজার; ফিলিস্তিন ও ইসরাইলে ১০০০ দিনের ক্ষত

গাজায় প্রাণহানি ছাড়ালো ৭৩ হাজার; ফিলিস্তিন ও ইসরাইলে ১০০০ দিনের ক্ষত

গাজায় হামাস ও ইসরাইলের মধ্যকার ভয়াবহ যুদ্ধের ১০০০ দিন পূর্ণ হলো। গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতের প্রভাবে গাজা উপত্যকা এখন এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১০ অক্টোবর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজার ২০ লাখের বেশি ফিলিস্তিনি নাগরিকের ভবিষ্যৎ এখনো চরম অনিশ্চয়তার মুখে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি গঠন

সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি গঠন

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

শেষ ষোলো নিশ্চিত করতে পর্তুগাল-ক্রোয়েশিয়ার মহারণ

শেষ ষোলো নিশ্চিত করতে পর্তুগাল-ক্রোয়েশিয়ার মহারণ

বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান পরাশক্তি। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ স্বপ্ন, অন্যদিকে লুকা মদ্রিচের ‘লাস্ট ডান্স’। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে দুই দলের লক্ষ্য এখন নকআউটের প্রথম বাধা পেরোনো। দিনের আরেক ম্যাচে কানাডার ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচনে প্রধানমন্ত্রী

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচনে প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতার ঘোষক, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পাবনায় বিপুল পরিমাণের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

পাবনায় বিপুল পরিমাণের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

মৎস্যসম্পদ রক্ষায় পাবনার বেড়া উপজেলার যমুনা নদী ও হুরাসাগর নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে।

মানবাধিকার কমিশনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ

মানবাধিকার কমিশনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর যে খসড়া প্রণয়ন করা হয়েছে, সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, বর্তমান খসড়া অনুযায়ী আইন পাস করা হলে কমিশনের স্বাধীনতা এবং অনুসন্ধান ও তদন্তের এখতিয়ার সংকুচিত হবে।

অনলাইন জুয়ায় ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা

অনলাইন জুয়ায় ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা

দেশে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়ার অর্থ লেনদেন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালিত জুয়ার বিস্তার রোধে যুগোপযোগী নতুন আইন প্রণয়ন করেছে সরকার।