মানবপাচার মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন চৌধুরী

মাসুদ উদ্দিন চৌধুরী
দেশে এখন
0

বিগত ওয়ান ইলেভেন সরকারের আমলে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজই তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

গতকাল (সোমবার, ২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে ডিবির একটি দল মাসুদ উদ্দিনকে আটক করে।

সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। এরমধ্যে ফেনীতে তিনটি হত্যা মামলা রয়েছে। যাতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বাকি ৮টি মামলার তদন্ত চলছে। মানবপাচার ছাড়াও দুদকের মামলা রয়েছে তার বিরুদ্ধে।

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, কারও অবস্থান দেখে নয়, অপরাধ অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

আরও পড়ুন:

২০১৮ সালের সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী। এর আগে তিনি অস্ট্রেলিয়ায় হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর তিনি জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন।

এফএস