আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ শুরু

আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা
দেশে এখন
0

বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। আজ (রোববার, ১২ এপ্রিল) ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে এ প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতাটি উদ্বোধন করেন, নৌবাহিনীর সহকারী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল মো. শফিকুর রহমান, এনইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।

আরও পড়ুন:

প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ৩৬ জন সদস্য এ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিন বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আগামী ১৫ এপ্রিল আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

জেআর