আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার
দেশে এখন
0

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বুধবার, ১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে তারা এ সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে যুক্তরাজ্যের হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান।

তিনি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিলাদি যাচাই সংক্রান্তে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন:

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান।

তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে হাইকমিশনারকে অবগত করেন। এক্ষেত্রে তিনি পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এসএস