টেস্ট ক্রিকেটে নিজেদের লক্ষ্যের কথা জানালেন গৌতম

গৌতম গম্ভীর
ক্রিকেট
এখন মাঠে
0

সীমিত ওভারের ক্রিকেটে দারুণ সাফল্য পেলেও টেস্ট ক্রিকেটে এখনও পিছিয়ে ভারত। গত বছর ওয়ানডেতে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা। নিজেদের পরবর্তী লক্ষ্যের কথা জানালেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এখনও অধরা ভারতের। কোচ গৌতম গাম্ভির জানিয়েছেন, এখন তার প্রধান লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা। বর্তমানে নয় ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে ছয়ে আছে ভারত।

গৌতম কোচ হওয়ার পর টেস্টে ভারতের পারফরম্যান্সও খুব ভালো নয়। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে , দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারতে হয়েছে তাদের।

আরও পড়ুন:

তবে নতুন অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

গম্ভীর বলছেন, টেস্ট ক্রিকেটই তার হৃদয়ের সবচেয়ে কাছের সংস্করণ, আর এখানেই নিজের ছাপ রেখে যেতে চায় ভারতীয় দল।

এসএস