১০৯৬ দিন পর বিদেশের মাটিতে জয় পেলো পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান
ক্রিকেট
এখন মাঠে
0

তিন বছরের অপেক্ষার পর অবশেষে দেশের বাইরে টেস্ট জয়ের দেখা পেলো পাকিস্তান। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাবর আজমের দল।

চতুর্থ দিনের শুরুতেই ম্যাচ নিজেদের করে নেয় পাকিস্তানের বোলাররা। ১০৩ রানে ৬ উইকেট নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৪ রান যোগ করে অলআউট হয় ১১৭ রানে। আলি উসমান ও সাজিদ খান নেন ৪টি করে উইকেট।

জয়ের জন্য ৭৫ রানের লক্ষ্য পেয়ে শুরুতে দুই উইকেট হারালেও বিপদ বাড়তে দেননি আবদুল্লাহ শফিক ও বাবর আজম। দুজনই অপরাজিত ২৪ রান করেন।

শেষদিকে জোমেল ওয়ারিক্যানকে টানা দুই ছক্কা মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন বাবর। এ জয়ে শেষ হয় সফরে টানা আট টেস্ট হারের হতাশা।

একই সঙ্গে বাবর আজমের দ্বিতীয় মেয়াদে টেস্ট অধিনায়ক হিসেবে এটি প্রথম সিরিজ, যা শেষ হলো সমতায়।

জেআর