লক্ষ্য পূরণ করে দেশে ফিরল বাংলাদেশ, উচ্ছ্বসিত তপু-মোরসালিন

বাংলাদেশ ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

সান মারিনোকে হারিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। লক্ষ্য পূরণ করে ফিরতে পারায় খুশি ম্যাচটিতে জোড়া গোল করা তপু বর্মন। শেখ মোরসালিন মনে করছেন, এমন জয়ের মাধ্যমে ইউরোপের বড় দলগুলোর বিপক্ষে খেলার দ্বার উন্মোচন হবে বাংলাদেশের।

প্রথমবার ইউরোপের মাটিতে ইউরোপেরই দলকে হারিয়ে দেশে প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

নতুন কোচ থমাস ডুলির অধীনে দেশের মাটিতে কঠোর অনুশীলন করে বাংলাদেশ। ঈদের দিনেও ফুটবলাররা ঘাম ঝরান মাঠে। লক্ষ্য ছিলো একটাই সান মারিনোকে হারিয়ে দেশবাসীকে ঈদ উপহার দেয়া। লক্ষ্য পূরণ হয়েছে। দেয়া কথা রাখতে পেরে ব্যাপক খুশি ফুটবলাররা।

বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মন বলেন, ‘আমরা যাচ্ছি ঈদের স্যাক্রিফাইস করে। আমরা ঈদের, ঈদের যে দিনগুলো আমরা ফ্যামিলিতে থাকতাম, সেটা আমরা, আমরা দলগতভাবে সবাই ছিলাম এবং স্যাক্রিফাইস করেছি এবং জিতে আমি দেশবাসীকে উপহার দিতে চেয়েছিলাম, সেটা কিন্তু আমরা আমাদের কমিটমেন্ট রেখেছি এবং সবাই সেটা করতে পেরেছি আসলে। এই কারণে অনেক অনেক ভালো লাগছে।’

জয়ের ম্যাচে দুটো গোলই এসেছে তপু বর্মনের থেকে। ইতিহাসের অন্যতম অংশ দেশসেরা এই ডিফেন্ডার। জানিয়েছেন, যখনই সুযোগ পাবেন দেশের জন্য এভাবে নিজেকে উজাড় করে দিতে চান তিনি।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এই জয়ে আমি আই ফিল সুপার প্রাউড এবং আমি বাংলাদেশকে সার্ভিস দিচ্ছি। যখনই আমার দায়িত্ব আসে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি বাংলাদেশকে জয় ছিনিয়ে আনার জন্য এবং আমার সবসময় সেই কার্যক্রমে আমি ভূমিকা রাখবো।’

সান মারিনোকে হারানোর পর বাংলাদেশের জয় নিয়ে ইউরোপের গণমাধ্যমগুলোতেও লেখালেখি হয়েছে ব্যাপকভাবে। এই জয়ের মাধ্যমে ইউরোপের দেশগুলোতে বেশি বেশি খেলার যুগ শুরু হবে বলে করছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন।

বাংলাদেশের ফরোয়ার্ডার শেখ মোরসালিন বলেন, ‘যে আগে তো আসলে এরকম খেলা হতো না। বাট রিসেন্টলি তো খেলা হচ্ছে। সো, আমি আমাদের সবার আস্থা আছে বাফুফের প্রতি। বাংলাদেশে আমার সব জায়গায় পরিচিত হচ্ছে ফুটবল দিয়ে। আমরা এটা অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে। আমরা সব জায়গায় ইনশাল্লাহ যে সামনে আরও যে ম্যাচগুলো আছে আমরা সবগুলোই জিতবো ইনশাল্লাহ।’

ফিফা উইন্ডোতে বেশি ম্যাচ খেলার সুযোগ থাকে না বাংলাদেশের। তবে সীমাবদ্ধতা কাটাতে শুরু করেছে বাফুফে। সামনে আরও বড় দলের সাথে ম্যাচ খেলার আয়োজন করবে ফেডারেশন এমনটাই আশা ফুটবলারদের।

এফএস