ব্রাজিল বনাম নরওয়ে, কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ?

ব্রাজিল বনাম নরওয়ে সম্ভাব্য একাদশ
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
14

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)-এর হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil vs Norway Predicted Lineup 2026)। কোয়ার্টার ফাইনালে যাওয়ার এই বাঁচা-মরার লড়াইয়ে কেউই কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়। রাউন্ড অব ৩২ বা শেষ বত্রিশের ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো বা রাউন্ড অব ১৬ (Round of 16)-এর টিকিট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।

অন্যদিকে, ইউরোপের পরাশক্তি নরওয়েও একই ব্যবধানে আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে পা রেখেছে। এখন দুই দলেরই চোখ কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা।

আরও পড়ুন:

ইনজুরি জর্জরিত ব্রাজিল শিবিরে নতুন পরিকল্পনা (Brazil Team Injury Updates)

পরিসংখ্যান বলছে, নরওয়ের বিপক্ষে অতীতে কখনোই জিততে পারেনি লাতিন আমেরিকার এই ফুটবল পরাশক্তি। আর এমন এক ‘ভীতি’ জাগানিয়া প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগেই একের পর এক ইনজুরিতে নাকাল ব্রাজিল ফুটবল দল (Brazil Football Team)। আজ রোববার শেষ আটে ওঠার লড়াইয়ে এক বড় ধাক্কা খেয়েছে সেলেসাওরা। ঊরুর গুরুতর চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের অন্যতম প্রধান মিডফিল্ডার লুকাস পাকেতা (Lucas Paqueta Injury Update)।

জাপানের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া পাকেতার বিশ্বকাপের বাকি অংশে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফলে বাধ্য হয়েই নতুন ছকে দল সাজানোর পরিকল্পনা করছেন ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি (Carlo Ancelotti)। গত শনিবারের অনুশীলনে পাকেতার পজিশনে আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে (Gabriel Martinelli) ট্রাই করেছেন তিনি। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় এই মহালড়াই শুরু হবে।

কিক-অফের প্রায় তিন ঘণ্টা আগে টিম টকের সময় খেলোয়াড়দের চূড়ান্ত একাদশ (Brazil Official Starting XI) জানানো হবে। তবে মার্টিনেল্লি মূলত ফরোয়ার্ড হলেও বল পজেশন ধরে রাখার সুবিধার্থে বাঁ পাশ ও মাঝমাঠের মাঝামাঝি জায়গায় একটু পেছনে সরে খেলবেন বলে জানা গেছে।

আরও পড়ুন:

ব্রাজিল শিবিরে সুখবর: ফিরছেন রাফিনিয়া ও নেইমার (Neymar and Raphinha Fitness Status)

পাকেতাকে হারানোর বেদনার মাঝেই সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস বইয়ে দিচ্ছে রাফিনিয়ার ইনজুরি আপডেট (Raphinha Fitness Update)। হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুর ইনজুরিতে পড়া বার্সেলোনার এই উইঙ্গার শনিবার পুরোদমে অনুশীলন করেছেন এবং তিনি এখন সম্পূর্ণ ফিট। এর চেয়েও বড় সুখবর হলো, এই ম্যাচে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছেন দলের প্রাণভোমরা নেইমার (Neymar Jr)। তবে পাকেতার অভাব কীভাবে পূরণ হয়, সেটাই দেখার বিষয়।

হেড-টু-হেড রেকর্ড ও অবিশ্বাস্য অতীত (Brazil vs Norway Head to Head Record)

ফুটবল ইতিহাসের অন্যতম অদ্ভুত এক পরিসংখ্যান হলো নরওয়ের বিপক্ষে খেলা ৪টি ম্যাচের একটিতেও জিততে পারেনি ব্রাজিল। এর মধ্যে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখায় ২-১ গোলে জিতেছিল নরওয়ে। আজকের ম্যাচটি তাই ব্রাজিলের জন্য যেমন প্রতিশোধের, তেমনি ইতিহাস বদলানোরও লড়াই।

আরও পড়ুন:

দুই দলের সম্ভাব্য শুরুর একাদশ (Brazil vs Norway Probable Playing 11)

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (Brazil Predicted XI):

অ্যালিসন বেকার (Alisson Becker), দানিলো (Danilo), মার্কুইনহোস (Marquinhos), গ্যাব্রিয়েল মাগালহায়েস (Gabriel Magalhaes), ডগলাস সান্তোস (Douglas Santos), ব্রুনো গুইমারায়েস (Bruno Guimaraes), ক্যাসেমিরো (Casemiro), রাফিনিয়া/মার্টিনেল্লি (Raphinha/Martinelli), নেইমার জুনিয়র (Neymar Jr), ভিনিসিয়ুস জুনিয়র (Vinicius Jr), ম্যাথেউস কুনিহা (Matheus Cunha)।

নরওয়ের সম্ভাব্য একাদশ (Norway Predicted XI):

ওরইয়ান নাইল্যান্ড (Orjan Nyland), মার্কুস হোমগ্রেন পেডারসেন (Marcus Holmgren Pedersen), তোরবিয়র্ন হেগেম (Torbjorn Heggem), ক্রিস্টোফার আয়ের (Kristoffer Ajer), ডেভিড উলফ (David Wolfe), প্যাট্রিক বার্গ (Patrick Berg), স্যান্ডার বের্গে (Sander Berge), মার্টিন ওডেগোর (Martin Odegaard), আলেকজান্ডার সোরলোথ (Alexander Sorloth), এরলিং হালান্ড (Erling Haaland), আন্তোনিও নুসা (Antonio Nusa)।

বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের সম্ভাব্য শুরুর একাদশ

World Cup 2026: Brazil vs Norway Probable Starting 11 at a Glance

পজিশন
(Position)
ব্রাজিল একাদশ
(Brazil Predicted XI)
নরওয়ে একাদশ
(Norway Predicted XI)

গোলরক্ষক
(Goalkeeper)

অ্যালিসন বেকার

ওরইয়ান নাইল্যান্ড

রক্ষণভাগ
(Defenders)

দানিলো
মার্কুইনহোস
গ্যাব্রিয়েল মাগালহায়েস
ডগলাস সান্তোস

মার্কুস হোমগ্রেন পেডারসেন
তোরবিয়র্ন হেগেম
ক্রিস্টোফার আয়ের
ডেভিড উলফ

মধ্যমাঠ
(Midfielders)

ব্রুনো গুইমারায়েস
ক্যাসেমিরো
লুকাস পাকেতা (ইনজুরি/মার্টিনেল্লি)

প্যাট্রিক বার্গ
স্যান্ডার বের্গে
মার্টিন ওডেগোর

আক্রমণভাগ
(Forwards)

নেইমার জুনিয়র
ভিনিসিয়ুস জুনিয়র
ম্যাথেউস কুনিহা / রাফিনিয়া

এরলিং হালান্ড
আলেকজান্ডার সোরলোথ
আন্তোনিও নুসা

সম্ভাব্য ফরমেশন
(Formations)

৪-৩-৩ (4-3-3)

৪-৩-৩ (4-3-3)

বিশ্বকাপ ২০২৬ এর সব খবর সবার আগে পেতে ,ক্লিক করুন এখানে,

আরও পড়ুন:

ব্রাজিল বনাম নরওয়ে লাইভ ম্যাচ ২০২৬ (Brazil vs Norway live match stream), আজকের ফুটবল খেলা লাইভ স্কোর (Today football match live score link), টফি অ্যাপে বিশ্বকাপ লাইভ ফুটবল (Toffee app live football tournament), ভিনিসিয়ুস জুনিয়র বনাম এরলিং হালান্ড (Vinicius Jr vs Erling Haaland 2026), টি স্পোর্টস লাইভ ফুটবল খেলা (T Sports live football match today)


এসআর