হালান্ডের জোড়া গোলে সিটির জয়; ডর্টমুন্ডেরও রোমাঞ্চকর শুভসূচনা

জোড়া গোল করার পর হালান্ড
ফুটবল
এখন মাঠে
0

আর্লিং হালান্ডের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে উড়ন্ত শুরু পেয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে রোমাঞ্চকর ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় তুলে নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে শুরু থেকেই ফেভারিট ছিল ম্যানসিটি। যদিও স্বাগতিকদের ত্রাতা ছিলেন গোলরক্ষক দিয়োগো কস্তা। তার একের পর এক সেইভে কিছুটা হতাশই ছিলো ম্যানসিটি।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলায় ম্যাচের চিত্র। এনজো ফার্নান্দেজের বাড়ানো বলে ৪৭ মিনিটে স্কোরশিটে নাম তোলেন আর্লিং হালান্ড। পরের গোলের জন্য সিটিকে অপেক্ষা করতে হয়েছে স্টপেজ টাইম পর্যন্ত। ৯১ মিনিটে রায়ান আইত নুরির পাস থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন হালান্ড।

এদিকে ভিন্ন ম্যাচে রেনাতো ভেইগার আত্মঘাতী গোলে ম্যাচের ৫৩মিনিটে লিড নেয় বরুশিয়া ডর্টমুন্ড। ৬৬ মিনিটে ইয়েলো সাবমেরিনদের হয়ে গোল শোধ করেন সান্তিয়ানো মৌরিনো।

এরপর সেহরো গুইরেসি দুই গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ডর্টমুন্ড। ৯৩ মিনিটে গুইরেসি ফের আত্মঘাতী গোল করলে ৩-২ ব্যবধানের হারে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল।

জেআর