ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৭ মিনিটে প্যাট্রিক ডরগুর ক্রস থেকে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন ম্যাথিউস কুনহা। বিরতির ঠিক আগে তিন মিনিটের ব্যবধানে প্রথমে ব্রুনো ফার্নান্দেজ, এরপর বেনইয়ামিন সেসকো করেন আরও দুই গোল। ৩-০ গোলের লিড ন্যে বিরতিতে যায় রেড ডেভিলরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সাবাহর গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান ৪-০ করেন লিসান্দ্রো মার্তিনেজ। চ্যাম্পিয়নস লিগের আগে প্রিমিয়ার লিগে ছন্দে না থাকলেও, সাবাহর বিপক্ষে দাপুটে জয় নিয়ে ম্যানচেস্টার ডার্বির প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল মাইকেল ক্যারিকের দল।
আরও পড়ুন:
এদিকে অ্যালিয়াঞ্জ এরিনায় গোলবন্যায় ভেসেছে বায়ার্ন মিউনিখও। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে জামাল মুসিয়ালার গোলে শুরু হয় বায়ার্নের উৎসব। এরপর হ্যারি কেইন, আলফনসো ডেভিস এবং মাইকেল ওলিসের জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে ভিনসেন্ট কোম্পানির দল।
চ্যাম্পিয়নস লিগে অভিষেকটাও স্মরণীয় করেছে কোমো। ঘরের মাঠে আরবি লাইপজিগকে ৪-১ গোলে হারিয়েছে সেস্ক ফ্যাব্রেগাসের দল। এদিনের অন্য ম্যাচে স্লাভিয়া প্রাগকে ৩-২ গোলে হারিয়েছে লাঁস। আর ফেনেরবাখ-রোমা ও পিএসভি-শাখতার ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়।





