রাতে নিউক্যাসেল-এভারটন ম্যাচ

নিউক্যাসেল বনাম এভারটন
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ (সোমবার, ২ নভেম্বর) রাতে সেন্ট জেমস পার্কে মুখোমুখি হচ্ছে নিউক্যাসেল ইউনাইটেড ও এভারটন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।

চলতি মৌসুমে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে রয়েছে নিউক্যাসেল। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে এভারটন।

গত অক্টোবরের ইএফএল কাপে নিউক্যাসেলকে ৩-১ গোলে হারিয়েছিলো এভারটন। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগের ম্যাচেও নিউক্যাসেলকে ৩-২ গোলে হারায় তারা। চলতি মৌসুমে শেষ পাঁচ ম্যাচে দুই দলেরই জয় দুটি করে।

এ মৌসুমে নিউক্যাসেলের রক্ষণভাগে ফুটে উঠেছে দুর্বলতা। ম্যাচপ্রতি গড়ে দু’টি করে গোল হজম করেছে দলটি। এ ম্যাচে ঘরের মাঠে সেই ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চাইবে নিউক্যাসেল, আর এভারটন চাইবে জয়ের ধারায় থাকতে।

এসএইচ