সাফের শেষ চারে লড়াই, কোচদের পরিকল্পনায় কারা!

সুহাইল ভাট, আব্দুল্লাহ ইকবাল, শোমিত শোম, চেনচো গিয়েলতশেন (বাম থেকে ডানে)
ফুটবল
এখন মাঠে
0

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ নামে পরিচিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল মাঠে গড়াবে আগামীকাল (শনিবার, ১৩ নভেম্বর)। এরইমাঝে সব দেশ সেরে নিয়েছে ম্যাচপূর্ব অনুশীলন। শেষ মুহূর্তের ছক কষছেন ডাগআউটের কোচরা। কিন্তু, কোচদের সেই পরিকল্পনায় কারা হচ্ছেন মূল কাণ্ডারি?

ভারতের আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ, ভুটানের সামনে প্রথমবার ফাইনালে খেলার সুযোগ। পাকিস্তান চাইছে নিজেদের ফুটবল শক্তি জানান দিতে। আর স্বাগতিক বাংলাদেশের চাওয়া ২৩ বছরের আক্ষেপ মেটানো।

সাফ চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ সেমিফাইনালের আগে চার দলের লক্ষ্য শিরোপা হলেও সামনের চ্যালেঞ্জ ভিন্ন ভিন্ন। শনিবারের প্রথম সেমিফাইনালে ভারত-ভুটান ম্যাচে পরিষ্কার ফেভারিট হয়েই মাঠে নামবে ভারত। নওশাদ মুসার দল এবারের আসরে দুই ম্যাচে করেছে চার গোল। তাতে একাই তিন গোল করেছেন সুহাইল ভাট। মোহনবাগানের এই স্ট্রাইকার লিগে খুব বেশি সুযোগ না পেলেও ঢাকার মাঠে যেন নিজেকে উজাড় করে দিয়েছেন। উইং থেকে কাট-ইন, নিখুঁত ফিনিশিং দক্ষতা. সব মিলিয়ে টুর্নামেন্টের অন্যতম আলোচিত নাম সুহাইল ভাট।

প্রতিপক্ষ ভুটান দীর্ঘ ১৮ বছর পর খেলবে সাফের সেমিফাইনাল। আর দেশের স্বপ্ন ধরে রাখার দায়িত্ব অধিনায়ক চেনচো গিয়েলতশেনের। ভুটানের রোনালদো নামে খ্যাত চেনচো এবারের সাফেও করেছেন এক গোল। আই লিগে শিরোপা জেতার অভিজ্ঞতাও আছে তার। বিগ ম্যাচে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার ওপর নির্ভর করতেই পারেন কোচ গ্যারি ফিলিপস।

আরও পড়ুন:

পাকিস্তান দলে সেমিফাইনালের আগে যুক্ত হয়েছেন পাঁচ প্রবাসী ফুটবলার। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই মাঠে নামবে বাংলাদেশ দল। সবচেয়ে বড় প্রাপ্তি দলের অধিনায়ক আব্দুল্লাহ ইকবালের আগমন। সুইডিশ লিগে খেলা এই ডিফেন্ডার আটকে দিতে পারেন বাংলাদেশের আক্রমণভাগের সঙ্গে মাঝমাঠের সংযোগ। সেই সঙ্গে টুর্নামেন্টের আরেক সর্বোচ্চ গোলদাতা নাজিব উল্লাহও পাকিস্তানের ভরসা। তিন গোল করেছেন। প্রতিপক্ষের বক্সে তার উপস্থিতিই যথেষ্ট ভয়ের কারণ।

ফেভারিট বাংলাদেশের ভরসার কেন্দ্রে অবশ্যই হামজা চৌধুরী। ক্যারিয়ারের পুরোটা সময় ডিফেন্সিভ মিডফিল্ডার থাকলেও শ্রীলঙ্কা ম্যাচে খেলেছেন কিছুটা আক্রমণাত্মক ভূমিকায়। কোচ থমাস ডুলির সেই কৌশল কাজেও দিয়েছে দারুণভাবে। জাতীয় দলে এরইমাঝে ৫ গোল করে ফেলা হামজা পাকিস্তানের বিপক্ষেও হতে পারেন কার্যকর। সেই সঙ্গে নজর থাকবে শোমিত শোমের দিকে। সাফে এখন পর্যন্ত এক গোল এবং তিন অ্যাসিস্ট করেছেন। মাঝমাঠে বাংলাদেশের নিয়ন্ত্রণ রাখার কাজটাও করছেন পেলে-বেকেনবাওয়ারের ক্লাবে খেলা শোমিত। শিরোপার জন্য তার দিকেও নির্ভর করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এসএস

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!