১০ নম্বর জার্সিতে মেসির রেকর্ড; অন্যরা কে কত নম্বরে?

আর্জেন্টিনা ফুটবল দল
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপের দল প্রকাশ করার সঙ্গে আর্জেন্টিনার মাস্টার মাইন্ড কোচ প্রকাশ করেছেন তাদের জার্সি নম্বরও। বরাবরের মতো লিওনেল মেসি পরবেন ১০ নম্বর জার্সি। যার মাধ্যমে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চবার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পড়ে খেলবেন লিও।

এবারের বিশ্বকাপে ফেবারিট দলগুলোর মধ্যে সবার পরেই চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে লিওনেল স্কালোনি একসাথে দু’টি কাজ করে রেখেছেন। কোন ফুটবলার কত নম্বর জার্সি পড়ে খেলবেন তা প্রকাশ করেছেন একইসাথে।

জার্সি নম্বরেও রেকর্ড গড়তে যাচ্ছেন দলটির নেতৃত্বে থাকা লিওনেল মেসি। আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি পড়ে ৫ম বারের মতো বিশ্বকাপ খেলবেন লিও। ২০১০ সালে বিশ্বকাপে ১০ নম্বর জার্সিতে অভিষেক হয় এই গ্রেটেস্ট অব অল টাইমের। আর্জেন্টিনার আরেক কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাদোনা ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি পরে খেলেছেন ৪টি বিশ্বকাপ।

১ নম্বর জার্সি পরে খেলবেন গোলকিপিংয়ে স্কালোনির দ্বিতীয় পছন্দ হুয়ান মুসো। ১২ নম্বর জার্সি পরে খেলবেন জিনোরিমো রুলি আর বরাবরের মতো আর্জেন্টিনার মূল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ খেলবেন ২৩ নম্বর জার্সি পরে।

আকাশী-নীলদের ২ নম্বর জার্সি পরে খেলবেন লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো খেলবেন ৩ নম্বর জার্সিতে। ২০২২ বিশ্বকাপের শেষ টাই ব্রেকার শ্যুট নিয়ে জয় নিশ্চিত করা মন্তিয়েল পরবেন ৪ নম্বর জার্সি ও লিয়ান্দ্রো প্যারাদেস পরবেন ৫ নম্বর জাসি। লিসান্দ্রো মার্তিনেজ ও রদ্রিগো দি পল পরবেন যথাক্রমে ৬ ও ৭ নম্বর জার্সিটি। ৮ ও ৯ নম্বর জার্সি পরে খেলবেন ভ্যালেন্তিনো বার্কো ও হুলিয়ান আলভারেজ।

গত বিশ্বকাপ না খেলতে পারা লো সেলসো পরবেন দি মারিয়ার ১১ নম্বর জার্সি। ১৩ ও ১৪ নম্বর জার্সি পরবেন ক্রিস্টিয়ান রোমেরো ও পালাসিওস। নিকোলাস গঞ্জালেসের জন্য ধার্য করা হয়েছে ১৫ নম্বর জার্সি। এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের স্কোয়াডে থাকা আর্জেন্টাইন বিস্ময় বালক আলমাদাকে দেয়া হয়েছে ১৬ নম্বর জার্সি। জুলিয়ানো সিমিওনে পরবেন ১৭ নম্বর ও ১৮ নম্বর জার্সিটি নিকো পাজের। নিকোলাস ওতামেন্দি ও ম্যাক অ্যালিস্টার পরবেন যথাক্রমে ১৯ ও ২০ নম্বর জার্সি।

দলের অন্য খেলোয়াড়দের মধ্যে ২১ নম্বর জার্সিটি বরাদ্দ রয়েছে ম্যানুয়েল লোপেসের জন্য, লাউতারো মার্তিনেজ পরবেন ২২ নম্বর জার্সিটি। ২৪,২৫ ও ২৬ নম্বর জার্সি রাখা হয়েছে যথাক্রমে এনজো ফার্নান্দেজ, মেদিনা ও নাহুয়েল মোলিনার জন্য।

এসএইচ