অর্থনীতি
চীনকে আর ঋণ দেবে না বিশ্বব্যাংক; নতুন অংশীদারত্বের ঘোষণা

চীনকে আর ঋণ দেবে না বিশ্বব্যাংক; নতুন অংশীদারত্বের ঘোষণা

আগামী ২০৩১ সালের মধ্যে চীনকে সব ধরনের ঋণ দেয়া বন্ধ করার পরিকল্পনা করছে বিশ্বব্যাংক। সংস্থাটির নতুন ‘কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক’ বা দেশিয় অংশীদারত্ব কাঠামোর আওতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ যেসব খাতে কর কমাতে বললেন প্রধানমন্ত্রী

কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ যেসব খাতে কর কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের করভার লাঘব, কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার এবং দেশিয় শিল্প ও বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে একাধিক জনবান্ধব সংশোধনী প্রস্তাব এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচার করা অর্থ দ্রুত দেশে ফেরত আনার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

অর্থনীতিকে মুষ্টিমেয় মানুষের হাত থেকে বের করে এনে সাধারণ মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়াই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, বর্তমান সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।

খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করেছে বিএনপি— সংসদে মির্জা ফখরুল

খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করেছে বিএনপি— সংসদে মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গঠনের পর খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তুলে নেয়ার চেষ্টা করেছে। বিএনপি এমন একটি দল, যে দল সবসময় ধ্বংস্তুপ থেকে উঠে এসেছে। এছাড়া বিএনপি খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে তুলে সামনে এগিয়ে যাওয়ার বাজেট দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তনের চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তনের চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে এসে একটু নতুন মডেল অরিয়েন্টেশন করা।

শুকনো মৌসুমে পানি সংরক্ষণ, বর্ষায় জলাবদ্ধতা কমাতে খাল খনন: ত্রাণমন্ত্রী দুলু

শুকনো মৌসুমে পানি সংরক্ষণ, বর্ষায় জলাবদ্ধতা কমাতে খাল খনন: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে একদিকে যেমন শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করা যাবে, অন্যদিকে বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে ফসলহানি কমানো সম্ভব হবে।

‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে সৃজনশীল অর্থনীতিতে গতি আনার উদ্যোগ

‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে সৃজনশীল অর্থনীতিতে গতি আনার উদ্যোগ

বাংলাদেশের সৃজনশীল শিল্পকে কর্মসংস্থান, উদ্যোক্তা বিকাশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় ব্র্যান্ডিংয়ের একটি গুরুত্বপূর্ণ খাতে রূপান্তর করতে ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ নামে একটি নতুন জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা নিয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। বিশেষ করে বাণিজ্য, অবকাঠামো, শিল্পায়ন, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি খাতে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেলো দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেলো দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন, উদ্ভাবনী বিপণন, শ্রমিক কল্যাণ এবং পুষ্টিসমৃদ্ধ চা উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এ সম্মাননা দেয়া হয়।

রাজস্ব আদায়ের ঘাটতি, বাজেটের বাড়তি চাপ; লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে এনবিআর?

রাজস্ব আদায়ের ঘাটতি, বাজেটের বাড়তি চাপ; লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে এনবিআর?

চলতি অর্থবছরের শেষভাগে এসেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ১ লাখ কোটি টাকার বেশি পিছিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রায় বিশাল ঘাটতির মধ্যই প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে বাজেট অনুযায়ী এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা যোগান দিতে হবে। এদিকে দেশে দিনদিন কোটিপতির সংখ্যা বাড়লেও সে হিসেবে বাড়ছে না কর-জিডিপি অনুপাত। করজাল থাকার পরও রাজস্ব লক্ষ্যমাত্রা কি তবে কেবলই কাল্পনিক?

সংশোধিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

সংশোধিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করা হয়েছে। আজ (সোমবার, ১৫ জুন) সংসদ অধিবেশনে এ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পুনর্গঠন, মূল্যস্ফীতিজনিত চাপ মোকাবিলা এবং অপচয় রোধকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট পেশ করা হয়েছে।

‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নে দলীয় লোক থাকবে না: অর্থমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নে দলীয় লোক থাকবে না: অর্থমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নের জন্য কোনো দলীয় লোক থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যামিলি কার্ডের মনিটরিংয়ে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।