অর্থনীতি-ও-শ্রমবাজার
খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: এজেন্সির তালিকা ঘিরে নতুন সিন্ডিকেট প্রথা চালুর অভিযোগ

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: এজেন্সির তালিকা ঘিরে নতুন সিন্ডিকেট প্রথা চালুর অভিযোগ

দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম ঘোষণা করেছে দেশটির অভিবাসী কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। তবে এই তালিকার মাধ্যমে ফের সিন্ডিকেট প্রথা চালুর অভিযোগ জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টদের। উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরাও। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এতে সাধারণ কর্মীদের অভিবাসন ব্যয় বাড়বে। অস্থিতিশীল হতে পারে শ্রমবাজার। যদিও সরকারের পক্ষ থেকে এখনও এই তালিকার বিষয়ে আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা।

প্রেসিডেন্ট নির্বাচনের পর সুদহার কমালো ফেডারেল রিজার্ভ

প্রেসিডেন্ট নির্বাচনের পর সুদহার কমালো ফেডারেল রিজার্ভ

প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই সুদের হার কমিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক গতকাল (বৃহস্পতিবার,৭ নভেম্বর) পয়েন্ট টু ফাইভ সুদ হার কমিয়েছে। মূলত মূল্যস্ফীতি স্থিতিশীল রাখতে এবং দুর্বল শ্রমবাজারকে সহযোগিতা করতেই সুদহার কমানো হয়েছে বলে জানিয়েছে ফেড।

ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিমানবন্দরে স্বাগত জানান ড. ইউনূস

সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ (শুক্রবার, ৪ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।