জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা: অর্থমন্ত্রী
‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা চলমান রয়েছে এবং আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে অগ্রগতির আশা সরকারের’— জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (বুধবার, ১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।