সিরিজ বাঁচানোর পরীক্ষায় বাংলাদেশ, বাভুমাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা
সিরিজ বাঁচানোর লক্ষ্যে সোমবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশ দলে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। স্বাগতিক দলের অধিনায়ক বাভুমাও ছিটকে গেছেন ইনজুরিতে। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে সামনে ভালো করার লক্ষ্যের কথা জানালেন পেসার খালেদ আহমেদ।