আগারগাঁও
প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির

প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আবেদন, বায়োমেট্রিক ও তদন্ত শেষে নিবন্ধন সম্পন্ন হলেও নতুন ব্যবস্থায় বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করা হবে।

আগামী ৩ দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

আগামী ৩ দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

আগামী ৩ দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে উত্তরাঞ্চলের রাজশাহী রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ছুটিতে মেট্রোরেলে ঘুরে আসুন বিমানবাহিনী জাদুঘর: টিকিট, সময়সূচি ও রাইডের খরচসহ বিস্তারিত

ছুটিতে মেট্রোরেলে ঘুরে আসুন বিমানবাহিনী জাদুঘর: টিকিট, সময়সূচি ও রাইডের খরচসহ বিস্তারিত

ইট-পাথরের ব্যস্ত ঢাকা শহরে ছুটির দিনে পরিবার, প্রিয়জন কিংবা শিশুদের নিয়ে একটু খোলামেলা পরিবেশে ঘোরার মতো জায়গার বড্ড অভাব। তবে শহরের একদম কেন্দ্রবিন্দুতে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বর্তমানে ঢাকার অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হয়ে উঠেছে আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর (Bangladesh Air Force Museum)। বিশেষ করে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে ছুটির দিনে পরিবার ও শিশুদের নিয়ে ঘোরার জন্য এটি একটি আদর্শ দর্শনীয় স্থান।

পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে এ তথ্য জানান তিনি।

ধারের টাকায় অর্থনীতি এগোবে না: অর্থ উপদেষ্টা

ধারের টাকায় অর্থনীতি এগোবে না: অর্থ উপদেষ্টা

ধারের টাকায় অর্থনীতি এগোবে না, দেশের উন্নয়নের জন্য অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়ানোই একমাত্র টেকসই পথ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিটিআরসির সঙ্গে বৈঠকে মোবাইল ব্যবসায়ীরা

বিটিআরসির সঙ্গে বৈঠকে মোবাইল ব্যবসায়ীরা

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার বা এনইআইআর সংক্রান্ত জটিলতা দূর করতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ব্যাংক খাতের অস্থিরতা কাটলেও অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে: ড. আহসান এইচ মনসুর

ব্যাংক খাতের অস্থিরতা কাটলেও অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে: ড. আহসান এইচ মনসুর

ব্যাংক খাতের অস্থিরতা কাটছে, তবে অর্থনীতি ঘুরে দাঁড়াতে একটু সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও এ পরিকল্পনা কমিশনের এনইসি কনফারেন্স রুমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে বাংলাদেশ প্রোগ্রেজ (অগ্রগতি) রিপোর্ট ২০২৫ শীর্ষক ইউনিসেফ আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে অন্যতম প্রধান ভোক্তা বাজার: বিডা চেয়ারম্যান

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে অন্যতম প্রধান ভোক্তা বাজার: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ একটি বৃহৎ বৈশ্বিক ভোক্তা বাজারে পরিণত হতে যাচ্ছে। আজ (রোববার, ৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগারগাঁওয়ে গ্যাসলাইনে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ

আগারগাঁওয়ে গ্যাসলাইনে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ

রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) ভোরে আগারগাঁও পাকামার্কেট এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে‌। এ ঘটনায় ৩ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে পর্যবেক্ষকদের নিরপেক্ষ ভূমিকার আহ্বান সিইসির

স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে পর্যবেক্ষকদের নিরপেক্ষ ভূমিকার আহ্বান সিইসির

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশিয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। সংলাপের উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ আগামী ১৮ নভেম্বর সন্ধ্যায় উদ্বোধন করা হবে। আজ (রোববার, ১৬ নভেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।