আন্দোলন
পাঁচ ব্যাংকে তালা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের, বিশেষজ্ঞদের ভিন্নমত

পাঁচ ব্যাংকে তালা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের, বিশেষজ্ঞদের ভিন্নমত

চট্টগ্রামে সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে তালা দিয়ে আন্দোলন করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ছবি দেখে আন্দোলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহায়তা চাওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাতে আবারও অনাস্থা তৈরি হয়, এমন যেকোনো সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আস্থা ফেরাতে গ্রাহকের অর্থ ফেরতের বিষয়ে নতুন করে ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের।

বিএনপি ঐকমত্য থেকে সরে গেলে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

বিএনপি ঐকমত্য থেকে সরে গেলে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

বিএনপি ঐকমত্য থেকে সরে গেলে আবার সংবিধান সংস্কার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। আজ (রোববার, ৩ মে) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত দিনব্যাপী আয়োজিত কনভেনশনে এ কথা বলেন তিনি।

জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না: ডা. শফিকুর

জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না: ডা. শফিকুর

জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ১ মে) রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অস্থির ব্যাংক খাত: গুজব-আন্দোলনে আতঙ্ক, নীরব কেন্দ্রীয় ব্যাংক

অস্থির ব্যাংক খাত: গুজব-আন্দোলনে আতঙ্ক, নীরব কেন্দ্রীয় ব্যাংক

আন্দোলন-পাল্টা আন্দোলন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার আর ব্যাংক পাড়ায় পোস্টারিংয়ে নতুন করে অস্থিরতার কবলে পড়েছে ব্যাংক খাত। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ গ্রাহকরা। তবে অজানা কারণে মুখ খুলছে না কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, সংকট সমাধানে উদ্যোগ নিতে হবে নিয়ন্ত্রক সংস্থাকেই।

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মৌলভীবাজারে চা শ্রমিকদের মজুরী-রেশন বন্ধে আন্দোলন

মৌলভীবাজারে চা শ্রমিকদের মজুরী-রেশন বন্ধে আন্দোলন

মৌলভীবাজারের কমলগঞ্জের দেওরাছড়া চা বাগানে প্রায় ৪ সপ্তাহ ধরে চা শ্রমিকদের মজুরী ও রেশন প্রদান বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে বাগানের শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকাল ১০ টায় রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে চা শ্রমিকরা মজুরীর দাবিতে প্রধান ফটকের সামনে অবস্থান করেন। এক পর্যায়ে অফিস গেইটে তালা দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

ফ্যাসিবাদের কালো ছায়া সংসদে দেখতে পাচ্ছি: জামায়াত আমির

ফ্যাসিবাদের কালো ছায়া সংসদে দেখতে পাচ্ছি: জামায়াত আমির

সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আজ (সোমবার, ১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

ছাত্র-জনতার আন্দোলনের ক্যাপ্টেন একজনই, তিনি তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ছাত্র-জনতার আন্দোলনের ক্যাপ্টেন একজনই, তিনি তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া-২ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা কারও কাছে ট্রফি আনতে যাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জবাবদিহিতামূলক অধ্যাদেশগুলো সরকার বাতিল করতে চাইছে: আসিফ মাহমুদ

জবাবদিহিতামূলক অধ্যাদেশগুলো সরকার বাতিল করতে চাইছে: আসিফ মাহমুদ

জবাবদিহিতামূলক অধ্যাদেশগুলো সরকার বাতিল করতে চাইছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ; শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে প্রত্যাহার

তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ; শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে প্রত্যাহার

বকেয়া বেতনের দাবিতে আজ রাজধানীর মহাখালী-নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন নাসা মেইনল্যান্ডের প্রায় ৭০০ থেকে ৮০০ পোশাক শ্রমিক। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুনির্দিষ্ট আশ্বাস ও সমস্যা সমাধানে আগামীকাল (সোমবার, ৬ এপ্রিল) এক সভার আহ্বানের প্রতিশ্রুতির পর সড়ক ছেড়ে দেন শ্রমিকরা।

পাবনায় ছাত্রদল নেতাকে হত্যার বিচারের দাবিতে থানা ঘেরাও

পাবনায় ছাত্রদল নেতাকে হত্যার বিচারের দাবিতে থানা ঘেরাও

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে গুলি করে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঈশ্বরদী থানা ঘেরাও করেছে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস নেয়ার বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস নেয়ার বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস নেয়ার বিষয়ে ভাবছে সরকার। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব দেবে শিক্ষা মন্ত্রণালয়। এরপর আলোচনা করে, সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।