নেত্রকোণায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ডাদেশ
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের দায়ে প্রধান আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার, ১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুল সালাম মামলায় এ রায় ঘোষণা করেন।