
সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয়: সংসদীয় কমিটি
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠকে বিগত সরকারের সময়ে আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। আজ (রোববার, ৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

ক্ষমতায় আসার ২৭ দিনের মাথায় নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসার মাত্র ২৭ দিনের মাথায় আর্থিক অনিয়মের অভিযোগের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং আজ (বুধবার, ২২ এপ্রিল) পদত্যাগ করেছেন। গত সেপ্টেম্বরে নেপালের আগের সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া জেন-জি বিক্ষোভের অন্যতম মুখ ছিলেন গুরুং। তিনি জানিয়েছেন, ‘সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই’ তিনি পদত্যাগ করছেন।

অর্থ লোপাটের তদন্তভার অভিযুক্তের কাঁধে!
গত বছরের ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে বরগুনার উপকূল। সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতে উঠেছে অর্থ লোপাটের অভিযোগ। যে অভিযোগ কোনো ঠিকাদারের বিরুদ্ধে নয়, খোদ শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলার শিক্ষা অফিসের বিরুদ্ধেই। সেই অভিযোগের আবার তদন্ত করছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

বাফুফেতে আর দুর্নীতি হবে না: অডিট কমিটির চেয়ারম্যান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে সভাপতিকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। এখন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভ্যন্তরীণ অডিট কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। তার আমলে কোনো অনিয়ম হবে না বলে আশ্বস্ত করেছেন ফেডারেশনের এই সহ-সভাপতি।