
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিশ্বকাপ ফ্যান জোনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে একজন। গুরুতর আহত ১।

ফরিদপুরের আধিপত্ত্য বিস্তার নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্ত্য নিয়ে কয়েক গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অর্ধশতাবিক আহত হয়েছে। আজ (রোববার, ২৮ জুন) সকাল সাড়ে আটটায় ফরিদপুর-ঢাকা-বরিশাল মহাসড়কের পুখরিয়া বাসস্ট্যান্ডে সংঘর্ষের ঘটনা ঘটে।

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক কাউছার মিয়া (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত: আহত কয়েকজন, একজনের অবস্থা আশঙ্কাজনক
ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হাওয়ার ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ২৪ জুন) রাত পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় যাত্রীরা লাফালাফি করে নামতে গিয়ে করে বেশ-কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

টেকনাফে ব্রিজের রেলিং ভেঙে খাদে মিনিবাস, আহত ৪
কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে চারজন গুরুতর আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৩ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফের দমদমিয়া কেয়ারী গার্ড সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কানাডায় বন্দুক হামলায় পুলিশসহ নিহত অন্তত ৩
কানাডার মন্ট্রিয়লে বন্দুক হামলায় এক পুলিশসহ নিহত হয়েছে কমপক্ষে তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মকর্তা। তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন জানা গেছে।

শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে আহত রাফির মৃত্যু
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কাতারের গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ; আহত ৫৪, নিখোঁজ ১৮
কাতারে একটি গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৫৪ জন। এখনো ১৮ জনের খোঁজ পাওয়া যায়নি। আচমকা বিস্ফোরণে কেঁপে উঠে গোটা শিল্পনগরী।

ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ১
ক্যারিবীয় রাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকের সৈকতে অবস্থিত একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের প্রাণহানি হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে রিসোর্টে থাকা ১ হাজার ৭০০ অতিথিকে। গতকাল (শুক্রবার, ১৯ জুন) ভিভা উইন্ডহাম ডোমিনিকাস বিচ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আসাদুল হক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক আহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ জন শ্রমিক আহত হয়েছে। আজ (শুক্রবার, ১৯ জুন) সকালে পাগলা তালতলা এলাকায় নির্ঝর নীটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

ইথিওপিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩১
ইথিওপিয়ায় পাহাড়ি সড়ক থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।