
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেয়া হবে। খবর আল–জাজিরার।

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় মারা গেছেন খামেনির স্ত্রী: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরদিন তার স্ত্রীও নিহত হয়েছেন। আজ (সোমবার, ২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের হামলায় লেবাননে ৩১ জন নিহত, আহত ১৪৯
ইসরাইলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

তেহরান ইউনিভার্সিটিতে খামেনির জানাজা; নেতাকে বিদায় জানাতে জড়ো হচ্ছেন ইরানীরা
ইরানের সর্বোচ্চে নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানে জড়ো হচ্ছেন ইরানীরা। আজ (সোমবার, ২ মার্চ) তেহরান ইউনিভার্সিটিতে খামেনির জানাজা অনুষ্ঠিত হবে। খবর সিবিএস নিউজের।

সাদ্দাম-গাদ্দাফির পথেই খামেনি?
আন্তর্জাতিক রাজনীতির গতিপথ বদলে দেয়া কিছু ঘটনা ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান, শাসক পরিবর্তন এবং টার্গেটেড হত্যাকাণ্ড; এই তিনের সমন্বয় গত দুই দশকে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে গভীর প্রভাব ফেলেছে।

খামেনি হত্যা: সরকারকে সংসদে নিন্দা প্রস্তাবের আহ্বান জামায়াতের
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডে সরকারের পক্ষ থেকে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

খামেনি হত্যার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজার হাজার মানুষের বিক্ষোভ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজার হাজার শিয়া মুসলিম রাস্তায় নামে বিক্ষোভ করেছে। খবর আল জাজিরার।

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলের প্রধান নেতা ডা. শফিকুর রহমান।

সিআইএ–ইসরাইল মিলিয়ে খামেনিকে হত্যার ‘গোয়েন্দা অভিযান’
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ কর্মকর্তাদের হত্যা পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও বিশদ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, মাটির নিচে থাকা সুরক্ষিত বাংকারে বসেও খামেনি রক্ষা পেতে পারেননি। হামলায় ব্যবহার করা হয়েছিল অত্যন্ত শক্তিশালী বাংকার-বাস্টার ক্ষেপণাস্ত্র, যা মাটির গভীরে থাকা কক্ষও ধ্বংস করতে সক্ষম। খবর নিউ ইয়র্ক টাইমসের।

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা?
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানকে এখন দ্রুতই পরবর্তী সর্বোচ্চ নেতা বাছাই করতে হবে। যুক্তরাষ্ট্র ইসরাইলের তীব্র হামলার এই কঠিন সময়ে দেশটির ধর্মীয় নেতাদেরই এই সিদ্ধান্ত নিতে হবে। সর্বোচ্চ নেতার পদে এরইমধ্যে বেশ কয়েকজনের নাম ওঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্বে তিন সদস্যের পর্ষদ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অন্তর্বর্তী সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে তিন সদস্যের একটি পর্ষদ।

খামেনিকে হত্যার পরও ইরানের ৩০টিরও বেশি স্থানে হামলার দাবি ইসরাইলের
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর নতুন করে দেশটির ৩০টিরও বেশি স্থানে হামলার দাবি ইসরাইলি বিমান বাহিনীর। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরাইল ছাড়াও কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব এবং ইরাকসহ মধ্যপ্রাচ্যে থাকা ১৪টি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরইমধ্যে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার করেছে তেহরান। এখন পর্যন্ত ইরানে দুই শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। আর ইরানের পাল্টা হামলায় ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে অন্তত ১০ জন নিহত হয়েছে।