নেত্রকোণায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে ইউএনওর অফিস কক্ষসহ বেশ কয়েকটি কক্ষ। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।