সার্কিট বিকল হয়ে ইনডোর স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাট, বিপাকে শাটলাররা
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বিদ্যুৎ বিভ্রাটের হানা। দ্বিতীয় দিন সকালেই সার্কিট জ্যাম হয়ে বন্ধ হয়ে যায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের বিদ্যুৎ ব্যবস্থা। এতে বন্ধ থাকে খেলাধুলা, বিপাকে পড়েন শাটলাররা। বিদ্যুৎ বিভাগের ওপরই উদ্ভুত পরিস্থিতির দোষ চাপান ফেডারেশনের সাধারণ সম্পাদক। তবে ভবিষ্যতে বিকল্প ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।