
শেষ সময়ে বাড়ছে ঈদ বাজারে ক্রেতাদের ভিড়
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মার্কেট ও শপিংমল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখরিত দোকানপাট। পোশাক, জুতা, প্রসাধনী থেকে শুরু করে নানা ধরনের পণ্যের বিকিকিনিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কুয়েতে ঈদ বাজারে মন্দা
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে কুয়েতের ঈদ বাজারে। ঈদের মৌসুমে যেখানে জমজমাট থাকে ব্যবসা-বাণিজ্য সেখানে এবার মন্দা। আকাশপথ বন্ধ থাকায় ঈদে প্রবাসীদেরও দেশে ফেরার তাগাদা নেই। এতে ব্যবসায় ভাটা পড়েছে। থমকে গেছে দেশিয় প্রতিষ্ঠানগুলোর ঈদের কেনাকাটা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবসা-বাণিজ্যে আবার গতি ফিরবে বলে আশা ব্যবসায়ীদের।

ঈদ উপলক্ষ্যে ইতালিতেও বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটা
ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের মত ইতালিতেও বেড়েছে কেনাকাটা। শেষ মুহূর্তে সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনছেন প্রবাসীরা। মাস জুড়ে বেচাকেনায় লাভের অর্থ নিয়ে ঘরে ফেরার আশা ব্যবসায়ীদের।

ঈদের বাজার করতে রমজানের শুরু থেকেই বেড়েছে ক্রেতা সমাগম
রমজানের শুরু থেকেই আনাগোনা বেড়েছে ঈদের বাজারে। ক্রেতার চাহিদা মাথায় রেখে দেশি-বিদেশি নানাধরণের পোশাক নিয়ে এসেছে দোকানগুলো। ভিড় এড়িয়ে পছন্দের পোশাক কিনতে অনেক ক্রেতাই আগেভাগে আসছেন বিভিন্ন শো-রুমে। বিক্রেতারা বলছেন, সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে।

চার বছরে মূল্যস্ফীতি দ্বিগুণ, ঈদে বিক্রি কমেছে ৮০ শতাংশ
উচ্চ মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর। দায় দেনা মাথায় নিয়ে চলছে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তদের সংসার, কমছে সঞ্চয়। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত চার বছরে মূল্যস্ফীতির হার দ্বিগুণ হয়েছে। কিন্তু মানুষের আয় স্থবির হয়ে পড়েছে। ফলে এই ঈদের কেনাকাটা নিয়েও তেমন উৎসাহ নেই। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, গত ঈদের তুলনায় এবারের ঈদে বিক্রি কমেছে প্রায় ৫০ থেকে ৮০ শতাংশ।

এখনো জমে ওঠেনি নরসিংদীর ঈদ বাজার
ঈদের মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও কোনো প্রভাব পড়েনি নরসিংদীর শপিংমলগুলোতে। শাড়ি, পাঞ্জাবি, শার্ট, থ্রি-পিস ও শিশুদের জামাসহ অন্যান্য পণ্যে ছাড় দিয়েও পর্যাপ্ত ক্রেতা পাচ্ছে না শপিংমলগুলো। ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতা সমাগম অনেকটা কম।