উত্তর-কোরিয়া-ও-রাশিয়া
তুমেন নদীতে ঐতিহাসিক সড়ক সেতু; আরও ঘনিষ্ঠ মস্কো-পিয়ংইয়ং মিত্রতা

তুমেন নদীতে ঐতিহাসিক সড়ক সেতু; আরও ঘনিষ্ঠ মস্কো-পিয়ংইয়ং মিত্রতা

সরাসরি বিমান ও রেলপথের পর এবার সড়ক পথেও যোগাযোগ ব্যবস্থা চালু হলো উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে। তুমেন নদীর ওপর নির্মিত প্রথম সড়ক সেতুটি দুই দেশের কৌশলগত সম্পর্ক ও অংশীদারত্বের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অব্যাহত বৈরী সম্পর্কের মধ্যেই পারমাণবিক শক্তি আরও জোরদার করার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এরইমধ্যে মেয়েকে সঙ্গে নিয়ে একটি ডেস্ট্রয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি।

আত্মঘাতী ড্রোন তৈরির নির্দেশ কিম জং উনের

আত্মঘাতী ড্রোন তৈরির নির্দেশ কিম জং উনের

পূর্ব এশিয়ার জলসীমায় দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র যখন ত্রিপক্ষীয় মহড়া চালাচ্ছে ঠিক তখনই বিপুল পরিমাণ আত্মঘাতী ড্রোন তৈরির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার (১৫ নভেম্বর) বিশেষ এই ড্রোনের পরীক্ষামূলক ব্যবহারের পর কিম বলেন, আকাশপথে সামরিক আধিপত্য ধরে রাখতে এ ধরনের অস্ত্রের গুণগত মান বাড়ানোর বিষয়ে নজর দিতে হবে। আর ইউক্রেন রাশিয়া সংঘাতে মস্কোকে সেনা সহায়তা পাঠানো সহ মস্কো-পিয়ংইয়ং এর সম্পর্কের নতুন মোড় সামরিক জোট ন্যাটোসহ পশ্চিমাদের নতুন মাথা ব্যথার কারণ।

কথায় কথায় ক্ষেপণাস্ত্র ছোড়া উত্তর কোরিয়াকে নিয়ে চাপে থাকে যুক্তরাষ্ট্র!

কথায় কথায় ক্ষেপণাস্ত্র ছোড়া উত্তর কোরিয়াকে নিয়ে চাপে থাকে যুক্তরাষ্ট্র!

আগ্রাসন থেকে একে অপরকে রক্ষার অঙ্গীকার নিয়ে নতুন চুক্তি করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী চুক্তি। পশ্চিমাদের সঙ্গে দেশ দুটির অচলাবস্থার মধ্যে চুক্তিটি হলো। ন্যাটো বলছে, এই ধরনের চুক্তি কর্তৃত্ববাদী শাসনকে জোরদার করবে। বিশ্লেষকরা বলছেন, কথায় কথায় ক্ষেপণাস্ত্র ছোড়া উত্তর কোরিয়াকে নিয়ে সবসময় চাপে থাকে যুক্তরাষ্ট্র।