উত্তাল-পাকিস্তানে

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি
ইমরান খানের অসুস্থতা ঘিরে ক্রমেই উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি। কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো দেশটির সংসদে অবস্থান কর্মসূচি পালন করছে পিটিআই ও তাদের জোটসঙ্গীরা। এদিকে ব্যাপক বিক্ষোভ হচ্ছে খাইবার পাখতুনখোয়ায়ও। পিটিআইয়ের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করায় প্রদেশটির সঙ্গে পাকিস্তানের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে চিকিৎসকদের বরাতে কারা কর্তৃপক্ষের দাবি, ইমরান খানের চোখের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

ডানেডিনে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে কিউইদের সিরিজ জয়
ডানেডিনে সিরিজের ২য় ম্যাচে সফররতদের ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল কিউইরা। খেলার শুরুতেই বৃষ্টি বাগড়া দেয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৫ ওভারে। তাতে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার হাসান নাওয়াজের উইকেট হারায় পাকিস্তান।