ইনসাফ কায়েম হলে দেশে মুক্তি আসবে: ব্যারিস্টার শাহরিয়ার
ইনসাফ কায়েম হলে দেশে মুক্তি আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। তিনি বলেছেন, সরকার সব জায়গায় নিজের লোক বসাচ্ছে। এজন্য তো এত মানুষ জীবন দিয়ে ফ্যাসিস্ট বিতাড়িত করেনি। একটি স্বনির্ভর এবং ভারতের প্রভাবমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে জুলাই জাতীয় সনদের কোনো বিকল্প নেই।