সাবেক যুবলীগ নেত্রীর সঙ্গে কলরেকর্ড ভাইরাল, সেই ওসি প্রত্যাহার
যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের দুটি কলরেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। আজ (বুধবার, ২৫ নভেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।