মানবিকতা দেখিয়েছি, নৃশংসতা দেখালে পরিণতি হবে ভয়াবহ: ছাত্রদল নেতা বাসিত
শান্তিপূর্ণ পরিবেশে মানুষের বসবাসের ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করলে রাজপথে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। তিনি বলেছেন, গত ১৭ বছরের কর্মকাণ্ডের হিসাব একে একে নেয়া হবে। এ সময়ে নির্যাতন ও হত্যার শিকার নেতাকর্মীদের হত্যার প্রতিশোধ নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।