ইরানি মদদপুষ্ট মিলিশিয়া নেতা যুক্তরাষ্ট্রে সোপর্দ, আনা হলো সন্ত্রাসের অভিযোগ
যুক্তরাষ্ট্র ও ইউরোপে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় একাধিক হামলার পরিকল্পনার অভিযোগে এক ইরাকি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি নামের ওই ব্যক্তিকে বিদেশে আটক করার পর বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট ছয়টি অভিযোগ দায়েরের কথা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।