
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাড়েশ্বরী উপজেলা, কুড়িগ্রাম জেলা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইলে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২, আদালতে দায় স্বীকার
টাঙ্গাইলের বাসাইলে জোড়া খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) ভোরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

‘ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল’ নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী
কুড়িগ্রামে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। জিটুজি (সরকার-টু-সরকার) ভিত্তিতে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি এরইমধ্যে প্রকল্প এলাকায় ১৩৩ একর জমির মালিকানাও পেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম। গতকাল (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান
কুড়িগ্রাম-৪ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির
আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামে নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় মশাল প্রজ্বলন
তিস্তা বাঁচানোর দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা উত্তরাঞ্চল। তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচই’ আন্দোলনের অংশ হিসেবে রংপুর বিভাগের পাঁচটি জেলায় (লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা) একযোগে ১১টি পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

‘স্বাধীনতার ৫৪ বছরেও ভারত থেকে পানির ন্যায্য হিস্যা আদায় সম্ভব হয়নি’
তিস্তা নদীর ওপর মওলানা ভাসানী সেতু উদ্বোধন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এ সেতুর মাধ্যমে এ অঞ্চলে নতুন বিনিয়োগ আসবে। এসময় উপদেষ্টা জানান, স্বাধীনতার ৫৪ বছরেও ভারতের কাছ থেকে পানি ন্যায্য হিস্যা আদায় সম্ভব হয়নি। আজ (বুধবার, ২০ আগস্ট) ১ হাজার ৪৯০ মিটার সেতুর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

দুই দফা জানাজা শেষে সাংবাদিক মমিনুল ইসলামের দাফন সম্পন্ন
চিরনিদ্রায় শায়িত হলেন এখন টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে উত্তর জনপদের খবর গণমাধ্যমে তুলে ধরেছেন তিনি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে কুড়িগ্রামে দুই দফা জানাজা শেষে দাফন করা হয় গুণী এই সাংবাদিককে। তার মৃত্যুতে শোকাহত এখন টেলিভিশন পরিবার।

‘সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া’
জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই-আগস্ট, ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যক্তিগত শত্রুতায় গণঅভ্যুত্থানের ভুয়া মামলা, বাড়ছে শঙ্কা
’২৪ এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত-আহতদের নামে অনেক মামলায় ভুয়া বাদী রয়েছে। এসব মামলা মূলত করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরে। অনেকে আবার মামলা বাণিজ্য করছেন। নিজের সন্তানকে হত্যা করা প্রতিবেশিকে ফাঁসানোর ঘটনা রয়েছে কুড়িগ্রামে।

জনগণের বিরুদ্ধে দাঁড়ালেই গণঅভ্যুত্থান হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসের পক্ষ নেবে; তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান হবে। আজ (বুধবার, ২ জুলাই) কুড়িগ্রামের রাজারহাটে জুলাই পথযাত্রার দ্বিতীয় দিনে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।