রাজশাহীতে এসএমসির দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন সম্পন্ন
রাজশাহীতে দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন সম্পন্ন করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। গতকাল (রোববার, ১৫ নভেম্বর) ও আজ (সোমবার, ১৬ নভেম্বর) এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ নভেম্বর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ায় কৃষি ক্লাব সংলগ্ন রাজেদুল ইসলামের বাড়ির প্রাঙ্গনে প্রায় শতাধিক নারী, শিশু, ও কিশোর-কিশোরীর অংশগ্রহণের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।