কিশোরীকে ‘শ্লীলতাহানি’, জার্মানিতে রোবট জব্দ করেছে পুলিশ
জার্মানিতে একটি রোবট ব্যবহার করে ১৬ বছর বয়সি এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। জার্মানির কোলোন শহরের কেন্দ্রস্থলের কাছে একটি ফাস্ট ফুডের দোকানের সামনে গত শনিবার মধ্যরাতের দিকে এই ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।