গভর্নর
বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর

বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর

বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এসময় নতুন গভর্নরকে অভ্যর্থনা জানাতে ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবিবুর রহমানের নেতৃত্বে গভর্নর ভবনের মূল ফটকে আসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা৷

নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান?

নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান?

আকস্মিক এক সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর (New Governor of Bangladesh Bank) হিসেবে নিয়োগ পেয়েছেন পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (Financial Institutions Division) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের (Dr. Ahsan H Mansur) স্থলাভিষিক্ত হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি

মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক শাখার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর

শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর পদ থেকে সরিয়ে দেয়ার বিষয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, আমি কিছুই জানি না, তবে শুনেছি আমি আর নেই।’ আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) গভর্নর পদ থেকে থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাকে বাংলাদেশ ব্যাংক থেকে বের হতে দেখা যায়। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

নতুন পে-স্কেল বাস্তবায়ন ও মূল্যস্ফীতি নিয়ে গভর্নরের সতর্কবার্তা

নতুন পে-স্কেল বাস্তবায়ন ও মূল্যস্ফীতি নিয়ে গভর্নরের সতর্কবার্তা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, কর আদায় (Tax Collection) বৃদ্ধি না করে নতুন পে-স্কেল (Pay Scale) বাস্তবায়ন করা হলে সরকারের ওপর ব্যাংক ঋণের বোঝা আরও বাড়বে। তিনি সতর্ক করে বলেছেন, এর ফলে দেশে মূল্যস্ফীতি (Inflation) আরও উসকে যেতে পারে।

আজ  বাজারে আসছে ১০ টাকার নতুন নোট, মিলবে যেভাবে

আজ বাজারে আসছে ১০ টাকার নতুন নোট, মিলবে যেভাবে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ (মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের অংশ হিসেবে এই নোটটি ইস্যু করা হলো। প্রাথমিকভাবে মতিঝিল অফিস থেকে নোটটি পাওয়া যাবে।

ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (বুধবার, ২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের যৌথ আয়োজনে ‘ব্যাংকিং খাত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক এক লোকবক্তৃতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। সেখানে বক্তব্য দেয়ার সময় এ কথা জানান তিনি।

ব্যাংক খাতের অস্থিরতা কাটলেও অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে: ড. আহসান এইচ মনসুর

ব্যাংক খাতের অস্থিরতা কাটলেও অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে: ড. আহসান এইচ মনসুর

ব্যাংক খাতের অস্থিরতা কাটছে, তবে অর্থনীতি ঘুরে দাঁড়াতে একটু সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও এ পরিকল্পনা কমিশনের এনইসি কনফারেন্স রুমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে বাংলাদেশ প্রোগ্রেজ (অগ্রগতি) রিপোর্ট ২০২৫ শীর্ষক ইউনিসেফ আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

বাজারে নতুন ৫০০ টাকার নোট, আসল-নকল চিনবেন যেভাবে

বাজারে নতুন ৫০০ টাকার নোট, আসল-নকল চিনবেন যেভাবে

অবশেষে আজ (৪ ডিসেম্বর) থেকে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংক নতুন নোট (Bangladesh Bank New Note)। নতুন নকশা ও সিরিজের এই ৫০০ টাকার নোট (New 500 Taka Note) ইস্যু করা হচ্ছে গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত (Dr. Ahsan H. Mansur Signature) অবস্থায়। প্রথম ধাপে আজ কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য অফিস থেকেও এটি বিতরণ শুরু হবে।

একদল চাঁদাবাজি থেকে সরে গেলেও, দখল করছে আরেক দল: গভর্নর

একদল চাঁদাবাজি থেকে সরে গেলেও, দখল করছে আরেক দল: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, একদল চাঁদাবাজি থেকে সরে গেলেও আরেক দল দখল করেছে এবং এখান থেকে সরে আসতে হবে। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে, দেশে বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিডিএ এবং ইউএনডিপির যৌথ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বৃহস্পতিবার বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন টাকার নোট বাজারে আসছে। আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে দেশে ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়া হবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে: গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে: গভর্নর

ইসলামী ধারার পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (শনিবার, ২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।