‘আমরাও চীনের ওপর ব্যাপক গোয়েন্দাগিরি করি’: সাইবার হামলা ইস্যুতে ট্রাম্প
যুক্তরাষ্ট্র যে চীনের ওপর ব্যাপক মাত্রায় সাইবার অভিযান ও গোয়েন্দাগিরি চালায়, তা সরাসরি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরাও তাদের ওপর ভয়াবহ গোয়েন্দাগিরি করি।’ এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।