পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তাগুলো পাকা করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী
দেশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পর্যায়ক্রমে প্রত্যন্ত অঞ্চলের সমস্ত কাঁচা রাস্তা পাকা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার, ২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।