
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১৬ জনের প্রাণহানি, আহত ৪৬
চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জনের প্রাণহানি এবং ৪৬ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে ৩০০টিরও বেশি বাড়িঘর ধসে পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিব্বতে ৭.১ মাত্রার ভূমিকম্পে ৯৫ জনের প্রাণহানি
চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসের কাছে এই ভূকম্পনে কেঁপে ওঠে নেপাল, ভারত এবং বাংলাদেশ। নেপালে পরপর অনেকগুলো আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে, এমন খবরও পাওয়া গেছে।

আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ
চার দিনের মাথায় আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।