যশোর পৌনে ১০ কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক ১
যশোর সীমান্তে অভিযান চালিয়ে পৌনে ১০ কোটি টাকার মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে বিজিবি। এসময় মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামালও জব্দ করে তারা। গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) রাত থেকে আজ (শনিবার, ১৪ মার্চ) সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এগুলো জব্দ করে।